1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

পলাশে ডাকাতির প্রস্তুতি কালে ৫ জন গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৯ সময় দর্শন

 সফিকুল ইসলাম পলাশ (নরসিংদী)প্রতিনিধি :

নরসিংদীর পলাশে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার উপ-পরিদর্শক (এস আই)মোঃ মামুন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বালুচরপাড়া গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করেন। এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ঘোড়াশাল দক্ষিণ চরপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২২), মৃত রেফায়েত উল্লাহ’র ছেলে বোরহান মিয়া (৩৫), কাশেম মিয়ার ছেলে সোহেল ভূইয়া (২৪), ঘোড়াশাল খালিশকারটেক গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে বাবুল মিয়া (৪৫) ও গাজীপুরের কাপাসিয়া উপজেলার একডালা গ্রামের মৃত লিটন মিয়ার ছেলে বাসির মিয়া (২৫)। তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন মানুষের কাছ থেকে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একদল চৌকস টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে পলাশ থানায় ডাকাতির প্রস্তুতির একটি মামলা হয়েছে। সেই মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।।।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host