1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

দুর্বৃত্তরা ২০ মিটার রেলের লোহার পাত ও স্লিপার কেটে নিয়ে গেছে, ট্রেন লাইনচ্যুত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ সময় দর্শন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ের রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে দুর্বৃত্তরা ২০ মিটার রেলের লোহার পাত ও স্লিপার কেটে নিয়ে গেছে। এতে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এ কারণে সোমবার ভোর ৫টা থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এ ঘটানার পর ঢাকা থেকে কোনও ট্রেন ছেড়ে আসেনি এবং ময়মনসিংহ থেকে কোন ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। ফলে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপার আব্দুল্লাহ আল হারুন জানান, ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য গফরগাঁয়ে রিলিফ ট্রেন গেছে এবং উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host