1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ড

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে হঠাৎ করে জাহাজটিতে আগুন ধরে যায়। ঘটনার সময় জাহাজে কোনো পর্যটক না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম গণমাধ্যমকে জানান, আগুন নেভানোর কাজ চলমান রয়েছে এবং অগ্নিকাণ্ডে জাহাজটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডের ফলে জাহাজটির বড় অংশ পুড়ে গেছে। কিন্তু আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

এই ঘটনায় ঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য নৌ চলাচলেও বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host