1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

মানবাধিকার কর্মীরা দীপু দাস হত্যায় রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলাকে দায়ী করলেন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ সময় দর্শন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে জামায়াত শিবিরসহ মৌলবাদী ও জঙ্গিদের হাতে নৃশংসভাবে নিহত দীপু চন্দ্র দাসের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতারা।

গতকাল নাগরিক কোয়ালিশনের প্রতিনিধি হিসেবে ১৮ জনের একটি দল তারাকান্দার মোকামিয়াকান্দা গ্রামে দীপুর বাড়িতে গিয়ে দীপুর পরিবারের সাথে কথা বলে ন্যায় বিচারের আশ্বাস দেন। মানবাধিকারকর্মীরা দীপুর পরিবারের সদস্যদের কাছ থেকে ঘটনার নানা তথ্য জেনে নেন। এসময় নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ বলেন, ধর্মের নামে ‘মব সন্ত্রাস’ চলছে। সরকার এই সন্ত্রাস দমনে ব্যর্থ।

সরকার অপরাধীদের বিচার না করায় দায়মুক্তির সংস্কৃতি চালু হয়েছে বলে মন্তব্য করেছে মানবাধিকার সংগঠন আসক।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) বিবৃতিতে জানিয়েছে, দীপু দাসকে পরিকল্পিত মব তৈরি করে হত্যার পর মরদেহে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা চলমান মবসন্ত্রাসেরই উদাহরণ। অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার না করায় সমাজে একটি দায়মুক্তির সংস্কৃতি তৈরি হয়েছে। যা এই সরকার এড়াতে পারেনা।

এদিকে দীপু দাস হত্যার ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন, সিসিটিভি ও ভিডিও ফুটেজ দেখে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ চার দফা দাবি দিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন। এ ছাড়া দীপু হত্যার নিন্দা জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host