1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রেল বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনলো বিসিবি  ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩, আহত ১০

ময়মনসিংহে ছাত্রী হোস্টেল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ সময় দর্শন

অনলাইন ডেস্ক

ময়মনসিংহে ছাত্রী হোস্টেল থেকে তাসফিয়া আক্তার নিগার নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে নগরীর কলেজ রোড এলাকার হোস্টেল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নগরীর মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী নিগার জেলার ত্রিশাল উপজেলার বাসিন্দা।

হোস্টেলের ছাত্রীরা জানায়, মঙ্গলবার বিকেল তিনটার পর থেকে নিগারের কক্ষ ভেতর থেকে দরজা লাগানো ছিল। বারবার ডাকাডাকির পরও দরজা খোলেনি। পরে পুলিশ দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, কলেজ শিক্ষার্থী নিগার গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে, তা জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host