1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

ভাঙ্গুড়ার ইউএনও’র গাড়িকে আটকে দিল বিষধর সাপ : দেড় ঘন্টা পর উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৩৩৭৩ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি : আজ বৃহস্পতিবার রাত নয়টার দিকে পাবনা জেলা প্রশাসকের বাংলোতে এক মিটিং এ যাবার পথে ভাঙ্গুড়া-টেবুনিয়া সড়কে আটঘড়িয়া উপজেলা পরিষদের নিকটবর্তী একটি স্থানে চলন্ত জিপের সামনের সড়কে বড় একটি সাপ দেখতে পায় ভাঙ্গুড়ার ইএনও’র ড্রাইভার রিপন।

ইউএনও’র নির্দেশে তৎক্ষনাৎ ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। তখন সাপটি জিপের সামনের গ্লাসের  উপর উঠে দাড়িয়ে যায়। উপায় না দেখে ইউএনও আটঘড়িয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতা চান। কিছুক্ষণের মধ্যে চলেও আসেন তারা। কিন্তু তাতেও বিপত্তি ঘটে। সাপটি নড়ে চড়ে জিপের নিচের চাকার সাথে জড়িয়ে থাকে। ফায়ার সার্ভিসের লোকেরা তখন ইউএনও কে গাড়ি থেকে উদ্ধার করে নিচে নামিয়ে নেন। তবে সাপটি তখন বাম্পারে জড়িয়ে যায়। ফলে রাত দশটা পর্যন্ত তিনি সেখানেই আটকে থাকেন।

পরে অন্য একটি গাড়িতে করে ইউএনও জেলা প্রশাসকের মিটিং এ যোগ দেন। রাত সাড়ে দশটা পর্যন্ত ফায়ার সার্ভিসের গাড়ি থেকে জিপের বাম্পারে প্রচন্ড বেগে পানি মারা হয়। সাপটি শেষ পর্যন্ত জিপ ছেড়ে চলে যায়। এ সময় অসংখ্য দর্শক সেখানে জড়ো হন।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান রাত সাড়ে দশটায় ঘটনার বর্ননা দিয়ে ডিডিএন নিউজকে জানান,তিনি ভালো আছেন এবং জেলা প্রশাসক মহোদয়ের সাথে মিটিং এ রয়েছেন। রাত পোনে এগারোটায় জিপের ড্রাইভার রিপন পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় গাড়িটি উদ্ধার করেছে বলে জানাগেছে।

ছবিটি প্রতীকী :

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host