1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

নরসিংদীর পলাশে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন “পলাশের পাপড়ি”

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ সময় দর্শন

সফিকুল ইসলাম পলাশ, নরসিংদী প্রতিনিধি:

শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে নরসিংদীর পলাশ উপজেলায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন ‘পলাশের পাপড়ি’। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাঠালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রীয় শোক পালন করা হয়। এ সময় শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত অতিথি ও সংগঠনের সদস্যরা।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আমিন রহমান সভাপতি মাদবধী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশের পাপড়ি সংগঠনের সভাপতি শেখ রাসেল মাহমুদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি, কাঠালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নৎফুর রহমান খান, ঘোড়াশাল পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ খোকন মিয়া সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে ‘পলাশের পাপড়ি’ দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। শীতবস্ত্র বিতরণের মতো মানবিক উদ্যোগ শীতার্ত দরিদ্র মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ সংগঠন গরিব-দুঃখী মানুষের পাশে থেকে সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠান শেষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। স্থানীয়দের মধ্যে এ মানবিক উদ্যোগ ব্যাপক প্রসংসিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host