1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রেল বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনলো বিসিবি  ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩, আহত ১০

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা এবং সাংবাদিক হত্যায় উদ্বিগ্ন ডিইউজে, গ্রেপ্তারের দাবি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক

প্রথম আলো কার্যালয় ও ডেইলি স্টার ভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। একই সঙ্গে খুলনায় সাংবাদিক ইমদাদুল হক মিলন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ ১৯শে ডিসেম্বর, শুক্রবার এক বিবৃতিতে ডিইউজের সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, গণমাধ্যম কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ স্বাধীন সাংবাদিকতার জন্য ভয়াবহ হুমকি। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ডিইউজের সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, এসব ঘটনায় সাংবাদিক সমাজ বিস্মিত ও আতঙ্কিত। সাংবাদিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাদের পরিবারগুলোও গভীর শঙ্কার মধ্যে রয়েছে।

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে কারওয়ানবাজারে প্রথম আলো কার্যালয়ে হামলা চালানো হয়। পরে ডেইলি স্টার ভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় হামলাকারীদের থামাতে গেলে সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এইজ সম্পাদক নূরুল কবীরকে নাজেহাল করা হয়।

ডিইউজ নেতারা বলেন, একজন সম্পাদককে প্রকাশ্যে নাজেহাল করা গণমাধ্যমের জন্য অশনিসংকেত। এটি স্বাধীন মতপ্রকাশের ওপর সরাসরি আঘাত।

এ ছাড়া গত ১৮ই ডিসেম্বর খুলনার ডুমুরিয়া উপজেলার শলুয়া প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক ইমদাদুল হক মিলনকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানায় ডিইউজ। সংগঠনটি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, প্রায় দেড় বছর ধরে কোনো কারণ ছাড়াই ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে তালা ঝুলছে। একটি স্বাধীন দেশে এ ধরনের নৈরাজ্য ও নিরাপত্তাহীন পরিস্থিতি কাম্য নয় বলে মন্তব্য করেন ডিইউজ নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host