1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

টেকনাফে দুই ট্রলারসহ ৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ সময় দর্শন

 

স্থানীয় সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকা থেকে দুইটি মাছ ধরার নৌকাসহ ৯ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

আজ ১৮ই ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃত ট্রলার দুটি শাহপরীর দ্বীপের ডাংগরপাড়া এলাকার রাশেদ ও মো. ফারুকের মালিকানাধীন বলে জানা গেছে।

শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া নৌঘাটের সভাপতি আব্দুল গফুর জানান, মাছ শিকার শেষে চারটি ট্রলার বৃহস্পতিবার সকালে বঙ্গোপসাগরের মোহনা এলাকা থেকে ঘাটে ফিরছিল। এ সময় আরাকান আর্মির সদস্যরা ধাওয়া দিলে দুটি ট্রলার পালিয়ে আসতে সক্ষম হলেও বাকি দুটি ট্রলারসহ ৯ জন জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়।

তিনি বলেন, এ ঘটনায় জেলে ও ট্রলার মালিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেক জেলেই সাগরে যেতে ভয়ে পিছিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম জানান, দুটি ট্রলারসহ ৯ জন জেলেকে ধরে নেওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, গত ১০ মাসে নাফ নদীসহ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে আরাকান আর্মি অন্তত ৩৫০ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে। বিজিবির সহায়তায় প্রায় ২০০ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো প্রায় ১৫০ জন জেলে তাদের হাতে আটক রয়েছেন। এতে উপকূলীয় অঞ্চলে সাগরে মাছ ধরতে যাওয়ার প্রবণতা উল্লেখযোগ্য হারে কমে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host