1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

আওয়ামী লীগ নেতা মির্জা আজমের খালাতো ভাই গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ সময় দর্শন

জামালপুর প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের খালাতো ভাই ঠিকাদার খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে জামালপুর শহরের পাঁচ রাস্তা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, খোরশেদ আলম মাদারগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য। পেশায় ঠিকাদার খোরশেদকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এস এম নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল। গ্রেপ্তার খোরশেদ আলম সদর থানার হাজতে আছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host