1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিলাবৃষ্টি ও ঝড়ে এলুয়াড়ী ইউনিয়নে ব্যাপক ক্ষতি: কৃষকের চোখে জল বীর মুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মওলা চৌধুরী জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব গ্রহণ প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রেল বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনলো বিসিবি 

মহান বিজয় দিবসে মিরপুর প্রেসক্লাবের আলোচনা অনুষ্ঠান ও বিশেষ দোয়া মাহফিল

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস 🇧🇩 উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে মিরপুর প্রেসক্লাব, ঢাকা। প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে মুক্তিযুদ্ধের ইতিহাস, ত্যাগ ও চেতনা নিয়ে গুরুত্বসহকারে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস.এম বদরুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও দৈনিক পাঞ্জেরী পত্রিকার সম্পাদক- তালুকদার রুমী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তালুকদার রুমী বলেন,

“মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতির শ্রেষ্ঠ অর্জন। শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা শুধু উদযাপনের নয়, রক্ষা করারও দায়িত্ব আমাদের।”

সভাপতির বক্তব্যে এস,এম বদরুল আলম বলেন,

“মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সঞ্চালক ও সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন বলেন, “শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের সকলের।”

বিশেষ অতিথি- এস.এম ইসলাম উকিল বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ছাড়া মানবিক বাংলাদেশ গড়া সম্ভব নয়।” সহ-সভাপতি সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত বলেন, “মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে গণমাধ্যমকে আরও সক্রিয় হতে হবে।” সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম বলেন, “শহীদদের রক্তের ঋণ কখনো শোধ হবার নয়।”

মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সায়মন বলেন, “মুক্তিযুদ্ধ আমাদের মানবাধিকার ও মর্যাদার শিক্ষা দিয়েছে।” যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম টুটুল বলেন, “বিজয় দিবস আমাদের ঐক্যের প্রতীক।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: মিরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম ইসলাম উকিল, সহ-সভাপতি এস এম পলাশ, সহ-সভাপতি খায়রুল ইসলাম যুগ্ম সম্পাদক ও দ্য মেসেজ টুডের পত্রিকার সম্পাদক সাইফুল শিকদার, যুগ্ম সম্পাদক র. ই. জাকির, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম টুটুল, যুগ্ম সম্পাদক সুমন খান, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সায়মন,

দপ্তর সম্পাদক এম.এ. গাফফার, প্রচার সম্পাদক মঞ্জুর আহমেদ, অর্থ সম্পাদক জি এস জয় ও এম এ মালেক।এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সম্পাদক জাকির হোসেন মোল্লা, রশিদ ই মাহবুব, আখতারুজ্জামান, মোছাম্মদ আনোয়ারা মঞ্জুর, রাবিয়া সিদ্দিকা, মিজানুর রহমান খান, আব্দুর রশিদ, রহমান, হুমায়ুন কবির, আলমগীর, আলী আহসান, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ দুলাল হোসেন, মোঃ আব্দুল আলীম, পারভেজ মিয়া, মোঃ রেজা, মোহাম্মদ শাহজালাল, মোছাম্মদ রাবেয়া আক্তারসহ মিরপুর প্রেসক্লাবের অসংখ্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আব্দুর রশিদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host