1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

নরসিংদী পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ হোসেনের সুস্থতা কামনায় দোয়া  

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ সময় দর্শন

সফিকুল ইসলাম পলাশ (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ হোসেন এর সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ২ টায় পলাশ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় পলাশ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে

এবং যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন মিয়ার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরে আলম রনি, সাবেক সাধারণ সম্পাদক আশাদউল্লাহ মনা, সহ-সভাপতি সমির কান্তি দেবনাথ কোষাধক্ষ্য সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক তারেক পাঠান, সদস্য কামাল হোসেন, বেলায়েত হোসেন ও রাসেল মিয়া।

বক্তারা বলেন, প্রেসক্লাবের সম্মানিত সভাপতি হাজী জাহিদ হোসেন একজন দক্ষ সাংবাদিক ও সংগঠক । তাঁর দ্রুত আরোগ্য কামনা করে উপস্থিত সবাই দোয়া ও মোনাজাত করেন।মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইসমাইল হোসেন।হাজী জাহিদ হোসেন ব্রেইন স্ট্রোক করে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।।।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host