1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

বৃহস্পতিবার দেশে অনেক গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক

সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় টানা ১০ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

 

 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিলেট মহানগরীর ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন সংস্কার এবং গাছের শাখা প্রশাখা কর্তনের জন্য বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

 

 

 

বুধবার (১৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী এ তথ্য জানায়।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা ১১ কেভি ধোপাগুল ফিডারের আওতাধীন কেওয়াছড়া, হিলুয়াছড়া চা বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকরঘাট, কলারতল, কাঠকুরি ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী।

 

 

 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আরও জানায়, কাজ শেষ হলে উপরে উল্লেখিত এলাকাগুলোতে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host