1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রেল বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনলো বিসিবি  ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩, আহত ১০

পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে জনসমাবেশ

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৫০ সময় দর্শন

পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিনের মনোনয়ন বাতিলের দাবিতে বিশাল সমাবেশ হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় পৌরশহরের বালুচর মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে চাটমোহর উপজেলা বিএনপির একাংশ। যেখানে চাটমোহর উপজেলা ছাড়াও ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় দীর্ঘদিনের বিভেদ ভুলে মনোনয়ন বঞ্চিত সাবেক এমপি ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম আনোয়ারুল ইসলাম এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা এক মঞ্চ থেকে হাসান জাফির তুহিনের মনোনয়ন বাতিলের দাবি জানান। পরে সমাবেশ শেষে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল র‌্যালি পুরো শহর প্রদক্ষিণ করে।

সমাবেশে হাসাদুল ইসলাম হীরা বলেন, কেন্দ্রীয় নেতারা ভুল করেছেন। কিন্তু আমার বিশ্বাস তারেক রহমান সাহেব ভুল করতে পারেন না। আমার প্রিয় নেতাকে ভুল বোঝানো হয়েছে। পাবনা-৩ এর দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ স্থানীয় কোনো লোককে প্রার্থী দেখতে চায়। যদি পাবনা-৩ আসকে বিএনপির দখলে নিতে হয় তবে এই এলাকার কোনো সন্তানকে মনোনয়ন দিতে হবে, নইলে বিএনপি এই আসন হারাবে। বহিরাগত কোনো মানুষকে আমরা মেনে নেব না।

এ সময় কেএম আনোয়ারুল ইসলাম বলেন, পাবনা-৩ এর মানুষ কোনো বহিরাগত মানুষ চান না। মনোনয়ন এখনও চুড়ান্ত হয় নাই। আমরা কেন্দ্রকে বুঝিয়ে দিতে চাই, আমরা বহিরাগত প্রার্থী চাই না। মানুষ আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চায়। আমি আত্মবিশ্বাসী, আমি স্বতন্ত্র দাঁড়ালে জিতব। কিন্তু আমি দলের প্রতি আস্থাশীল। শেষ পর্যন্ত আমি দলের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা করব। আমার বিশ্বাস, দল শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করবে।

সমাবেশে আরও মধ্যে বক্তব্য দেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল মতিন রাজু, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল হক, হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজির সরকার, ফরিদপুর পৌর যুবদলের সদস্য সচিব কাকন, বিএনপি নেতা আবদুল মুত্তালিব, সাইদ উল ইসলাম কাফি, চাটমোহর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক রাকিবুল ইসলাম হৃদয়, ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সায়েম, চাটমোহর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল কবির প্রমুখ।

চাটমোহরভাঙ্গুড়াফরিদপুর উপজেলা নিয়ে গঠিত পাবনা-৩ আসনে সবচেয়ে বেশি ভোটার চাটমোহর উপজেলায়। ভোটার সংখ্যা বেশি হলেও বিগত দিনগুলোতে এ উপজেলা থেকে কোনো এমপি পায়নি উপজেলাবাসী। এতে উন্নয়ন বঞ্চিত এই উপজেলার সাধারণ মানুষ। তবে ৫ আগস্টের পটপরিবর্তনের পর চাটমোহরবাসী স্বপ্ন দেখা শুরু করেছিলেন বিএনপি থেকে আগামী নির্বাচনে এই উপজেলাবাসী প্রার্থী পাবেন।

কিন্তু পাবনা-৩ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও পাবনা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী সুজানগরের সন্তান কৃষিবিদ হাসান জাফির তুহিন। এরপর থেকেই বিএনপি নেতাকর্মী ও চাটমোহরের সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ দেখা দেয়। শুধু তাই নয়, এতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভক্তি দেখা দেয়। বিশেষ করে দুই হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরার অনুসারীরা ক্ষোভে ফেটে পড়েন।

অনেকেই দলীয় সিদ্ধান্ত মেনে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত হাসান জাফির তুহিনের সঙ্গে কাজ করলেও মন থেকে অনেকেই মেনে নিতে পারছেন না বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। ক্ষোভ দেখা দেয় চাটমোহর উপজেলার সাধারণ মানুষের মধ্যেও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host