1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিলাবৃষ্টি ও ঝড়ে এলুয়াড়ী ইউনিয়নে ব্যাপক ক্ষতি: কৃষকের চোখে জল বীর মুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মওলা চৌধুরী জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব গ্রহণ প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রেল বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনলো বিসিবি 

ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু  

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৩০ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়ায় আন্ত:নগর বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায়  অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন  এক ব্যক্তির মৃত্যু হয়েছে।তার অনুমানিক বয়স ৪৫ বছর।রবিবার (২ নভেম্বর )সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের পৌরশহরের বড়ালব্রিজ রেলস্টেশনের পূর্ব পাশে উপজেলা পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ রেলওয়ে থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন। 
জানা গেছে, রবিবার সকালে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ওই ব্যক্তি রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিলেন। এসময় সকাল সাড়ে ৮ টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্ত:নগর বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিরাজগঞ্জ জিআরপি পুলিশকে বিষয়টি অবহিত করে। পরে দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ জিআরপি পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
ওসি জানান, লাশ উদ্ধার করা মর্গে পাঠানো হয়েছে । এঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host