1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিলাবৃষ্টি ও ঝড়ে এলুয়াড়ী ইউনিয়নে ব্যাপক ক্ষতি: কৃষকের চোখে জল বীর মুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মওলা চৌধুরী জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব গ্রহণ প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রেল বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনলো বিসিবি 

তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা সমাজ বদলের চেষ্টা করবে : জামায়াত আমির

ডিডিএন নিউজ ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৫০ সময় দর্শন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করে বলেছেন, তা’মীরুল মিল্লাত মাদ্রাসার শিক্ষার্থীরা দ্বীনি জ্ঞানার্জনে নিজেকে গড়ে তুলবে এবং পাশাপাশি সমাজ বদলের জন্য চেষ্টা করবে।

তিনি আরো বলেন, বাংলাদেশে আরো হাজারো মাদরাসা আছে, কিন্তু সেগুলো এতটা জনপ্রিয় হয়নি। এই মাদ্রাসাকে দেশের মানুষ এক নামে চেনে।

আজ শনিবার দিনব্যাপী আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঐতিহ্যবাহী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ১ম অ্যালামনাই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

চার সেশনে অনুষ্ঠিত এ সম্মেলনে অনলাইনে সবার উদ্দেশ্যে ভিডিও কনফারেন্সে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, সুদূর লন্ডন থেকে আপনাদের সঙ্গে থাকতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এখানের ভাই-বোনেরা বিশ্বের গুরুত্বপূর্ণ স্থানে ভূমিকা রাখছেন। যেখানেই কাজ করেন, স্বার্থকতা খুঁজে পেতে হবে। যারা প্রকৃত দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়েছে, তারাই ভাগ্যবান।

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, আজকে আপনাদের জন্য বিশেষত আমাদের জন্য খুব আনন্দের দিন। আজকে আপনারা প্রথম অ্যালামনাই কনফারেন্স করতে পারছেন। কারণ, মহান জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ পরিবর্তন হয়েছে। এই জুলাই বিপ্লব যেটা হয়েছে, এটাকে ব্যক্তিগতভাবে রাজনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক বিপ্লব হিসেবে দেখি। এর মাধ্যমে আমাদের বাঙালি মুসলমানের যে আত্মপরিচয়, সেই আত্মপরিচয় আমরা নতুন করে বুঝতে শিখেছি।

স্মৃতিচারণ করে তিনি বলেন, আসলে তা’মীরুল মিল্লাত মাদ্রাসা যে কতটা সুনাম অর্জন করেছে, সেটা আমি টের পেলাম যখন ২০১৯ সালে মালয়েশিয়ার ইসলামিক ইউনিভার্সিটিতে একটু লেখাপড়া করতে গেলাম। তখন ওখানে গিয়ে দেখলাম— মিল্লাতের ছাত্ররা খুব সুনাম কুড়িয়েছে। এটা আমার কাছে অত্যন্ত আনন্দের বিষয় ছিল। মুসলমানদের জন্যে ইসলামী এবং আধুনিক শিক্ষার যে একটি মিশ্রণ ও মেলবন্ধন দরকার, তা তা’মীরুল মিল্লাত খুব সফলভাবে দেখাতে পেরেছে।

প্রোগ্রামের আহ্বায়ক ও তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ডক্টর খলীলুর রহমান মাদানির সভাপতিত্বে দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, রাজনীতিবিদ, আলেমে দ্বীন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ এ মাদ্রাসার প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান ১২০টি ব্যাচের রেজিস্ট্রেশনকৃত ৩ হাজার মেধাবীর পদচারণায় দিনব্যাপী এ অ্যালামনাই জমকালো পরিবেশে অনুষ্ঠিত হয়।

তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা জয়নুল আবেদীনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনপ্রিয় দাঈ ও বক্তা শায়খ আহমাদুল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নকিব মো. নাসরুল্লাহ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শামসুল আলম, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মুহাম্মদ নূরুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ডক্টর কামালুদ্দীন আব্দুল্লাহ জাফরী, মাওলানা মোশতাক ফয়েজী, ডাকসু ভিপি সাদিক কায়েম, তা’মীরুল মিল্লাত ট্রাস্ট চেয়ারম্যান প্রফেসর ড. কুরবান আলী, গভর্নিং বডি সদস্য প্রফেসর নুরুন্নবী মানিক, আব্দুর রহমান আলমাদানী, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, মাদরাসার সাবেক প্রিন্সিপাল ড. আবু ইউসুফ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির প্রমুখ।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host