1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিলাবৃষ্টি ও ঝড়ে এলুয়াড়ী ইউনিয়নে ব্যাপক ক্ষতি: কৃষকের চোখে জল বীর মুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মওলা চৌধুরী জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব গ্রহণ প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রেল বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনলো বিসিবি 

রায়গঞ্জে শেষ কর্মদিবসে স্কুলেই মারা গেলেন প্রধান শিক্ষক

ডিডিএন নিউজ ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ সময় দর্শন

সিরাজগঞ্জের রায়গঞ্জে চাকরির শেষ দিনে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ব্রহ্মগাছা ক্লাস্টারের হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল করিম (৬০)।

ফজলুল করিম উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মীরের দেউলমুরা গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে বিদ্যালয়ের ওয়াশরুমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা দ্রুত হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।

রায়গঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বলেন, তিনি ছিলেন সৎ ও শান্ত স্বভাবের শিক্ষক।উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বেলাল হোসেন যোগ করেন, দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ শিক্ষককে হারানো অত্যন্ত বেদনাদায়ক।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রায়গঞ্জের প্রাথমিক শিক্ষা পরিবারে শোক নেমে এসেছে। শিক্ষার্থী ও সহকর্মীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host