1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিলাবৃষ্টি ও ঝড়ে এলুয়াড়ী ইউনিয়নে ব্যাপক ক্ষতি: কৃষকের চোখে জল বীর মুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মওলা চৌধুরী জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব গ্রহণ প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রেল বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনলো বিসিবি 

চাটমোহরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ ভ্যান চালকের মৃত্যু

ডিডিএন নিউজ ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১১০ সময় দর্শন
ফাইল ছবি

পাবনার চাটমোহরে ট্রাকের ধাক্কায় নওশের আলী (৬৫) নামের এক বৃদ্ধ ভ্যান চালকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে চাটমোহর পাবনা মহাসড়কের মূলগ্রাম বাজার সংলগ্ন কানখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ নওশের আলী উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের মৃত নজু সরকারের ছেলে।

এলাকাবাসীর তথ্যে জানা গেছে, দুপুরে ভ্যান চালক নওশের তার ভ্যান গাড়িটি চালিয়ে আটঘরিয়া উপজেলার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে কানখোলা এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক ওভারটেক করার সময় ভ্যানের একটি চাকা বেধে গেলে ভ্যান চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন। এ সময় ঘাতক চালক পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনজুরুল আলম জানান, ঘটনার পরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের সদস্যরা থানায় আসার পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host