1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিলাবৃষ্টি ও ঝড়ে এলুয়াড়ী ইউনিয়নে ব্যাপক ক্ষতি: কৃষকের চোখে জল বীর মুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মওলা চৌধুরী জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব গ্রহণ প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রেল বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনলো বিসিবি 

ডেঙ্গুতে বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর ইন্তেকাল, দাফন সম্পন্ন

ডিডিএন নিউজ ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১২৮ সময় দর্শন

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তিনবার বিজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী ইন্তেকাল করেছেন। মঙ্গলবার সকালে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর ত্বকীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাকে হাসপাতালটিতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার এক পর্যায়ে তাকে আইসিইউতে ও পরে লাইফ সাপোর্টে নেয়া হয়। তার মৃত্যুর খবরে আত্মীয়-স্বজন সহ শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়ন ডালপা এলাকার মাওলানা বদিউল আলমের সন্তান সাইফুর রহমান ত্বকী। তিনি মারকাযুত তাহফিজ ঢাকা থেকে হিফজ সম্পন্ন করেছিলেন এবং এই প্রতিষ্ঠান থেকে একাধিকবার কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের একটি মাদরাসায় কিতাব বিভাগে পড়াশোনা করছিলেন।

হাফেজ সাইফুর রহমান ত্বকী বিশ্বের একাধিক দেশে কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছিলেন। ২০১৭ সালে মাত্র ১৭ বছর বয়সে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৬২টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন হাফেজ সাইফুর রহমান ত্বকী। পরবর্তী সময়ে কুয়েত ও বাহরাইনেও তিনি কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন।

এ ছাড়াও তিনি এনটিভির জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান ‘কুরআনের আলো’সহ দেশের বিভিন্ন কোরআন প্রতিযোগিতায়ও বিজয়ী হয়েছেন। এছাড়া দেশে-বিদেশে অসংখ্য কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি অর্জন করেন অসামান্য সাফল্য।

২০০০ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন হাফেজ ত্বকী। তার বাবা মাওলানা বদিউল আলম একজন মাদরাসা শিক্ষক। ছেলের সাফল্যে গর্বিত এ বাবা আজ শোকে ভেঙে পড়েছেন।

মঙ্গলবার বাদ আছর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবং বাদ এশা ডালপা এলাকায় দুটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

হাফেজ সাইফুর রহমান ত্বকীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন কওমি পরিষদ বাংলাদেশের সভাপতি ও রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব, মুফতি ইমরানুল বারী সিরাজী সহ বিভিন্ন সংগঠনের নেতা ও আলেমরা।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host