1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে: অস্থির জনজীবন বিদ্যুতের খরচ বাঁচাতে নিউজিল্যান্ড সিরিজে দিনের আলোয় খেলা, নতুন সময়সূচি সাড়ে ৪ বছরের সাজা থেকে বাঁচতে ৩২ বছর পলাতক ব্যাংক লেনদেনের ওপরেও কর আরোপের চিন্তা করছে সরকার শিলাবৃষ্টি ও ঝড়ে এলুয়াড়ী ইউনিয়নে ব্যাপক ক্ষতি: কৃষকের চোখে জল বীর মুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মওলা চৌধুরী জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব গ্রহণ প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

চাটমোহরে সাবেক এমপি আনোয়ারুল ইসলামের গণসংযোগ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১১২ সময় দর্শন

পাবনার চাটমোহরে ধারাবাহিক কর্মসূচির হিসেবে রোববার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় পাবনা-৩ আসনের সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ করেন। একই সাথে তিনি এলাকায় গণসংযোগ করেছেন।

চাটমোহর পৌরসভার স্বর্ণকার পট্টি,মির্জা  মার্কেট,পুরাতন বাজার ও হাসপাতাল গেট এলাকায় তিনি লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ সময় কেএম আনায়ারুলল ইসলাম ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

লিফলেট বিতরণকালে স্থানীয় সাংবাদিকদের কাছে তিনি বলেন,চাটমোহর,ভাঙ্গুড়াা ও ফরিদপুরবাসী স্থানীয় প্রার্থী চায়। স্থানীয় প্রার্থীর দাবিতে সবাই সোচ্চার,তারা কোন বহিরাগত প্রার্থীকে মেনে নেবেন না। আমরা দলের হাই কমান্ডকে বলেছি,জনমত জরিপে যিনি এগিয়ে আছেন,তিনি মনোনয়ন পাওয়ার যোগ্য।

একজন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন-এমন প্রচারের বিষয়ে তিনি বলেন,এটা সত্য নয়,এটা অপপ্রচার। আমরা মাঠে আছি,ইনশাআল্লাহ থাকবো। বিএনপি’র নেতাকর্মী,সমর্থক ও জনগণ আমাদের সাথে আছে। কোন অপপ্রচারে তিনি কান্না দেওয়ার জন্য নেতাকর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন,একাধিবার দলের মনোনয়ন পেয়েিিছ,এবারও পাবো আশা করি। লিফলেট বিতরণ ও গণসংযোগকালে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে রোববার বিকেলে চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হীরা কর্মী-সমর্থকরা স্থানীয় প্রার্থীর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। স্থানীয় বাসস্ট্যান্ড হতে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host