1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে: অস্থির জনজীবন বিদ্যুতের খরচ বাঁচাতে নিউজিল্যান্ড সিরিজে দিনের আলোয় খেলা, নতুন সময়সূচি সাড়ে ৪ বছরের সাজা থেকে বাঁচতে ৩২ বছর পলাতক ব্যাংক লেনদেনের ওপরেও কর আরোপের চিন্তা করছে সরকার শিলাবৃষ্টি ও ঝড়ে এলুয়াড়ী ইউনিয়নে ব্যাপক ক্ষতি: কৃষকের চোখে জল বীর মুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মওলা চৌধুরী জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব গ্রহণ প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

চাটমোহরের চিকনাই নদী থেকে অবৈধ সোঁতিবাধ অপসারণ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১০৯ সময় দর্শন

পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের পাচুরিয়া গ্রামের চিকনাই নদীর কালীবাড়ি পয়েন্টে বড়দহ ঘাটে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে স্থাপিত অবৈধ সোঁতিবাধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। ওই এলাকার জাকের সরদার গং অবৈধ সোঁতিবাধ স্থাপন করে পানি প্রবাহের প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেশীয় মাছ নিধন করছিলো। শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এই সোঁতিবাধ অপসারণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।

পরে জনসম্মুখে পোড়ানো হয় জাল। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন,ডিবিগ্রাম ইআুনিয়নের প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এরআগে বুধবার (২২ অক্টোবর) দিনব্যাপী অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী চলনবিল অধ্যুষিত চাটমোহর উপজেলার বিভিন্ন বিল ও নদীতে অবৈধভাবে স্থাপন করা ৫টি সোঁতিবাধ অপসারণ করেন। এসকল সোঁতিবাধ স্থাপন করে দেশীয় প্রজাতির মাছ নিধনের পাশাপাশি জীববৈচিত্র ধ্বংস করা হচ্ছিল। এ সকল কর্মকান্ডে জড়িত এলাকার প্রভাবশালী ব্যক্তি।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান,পানি প্রবাহের বাধা সৃষ্টি করে এই সকল অবৈধ সোঁতিবাধ স্থাপন করা হয়েছিল। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে সোঁিতবাধ অপসারণ করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন,অবৈধ সোঁতিবাধের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। এই অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host