1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে: অস্থির জনজীবন বিদ্যুতের খরচ বাঁচাতে নিউজিল্যান্ড সিরিজে দিনের আলোয় খেলা, নতুন সময়সূচি সাড়ে ৪ বছরের সাজা থেকে বাঁচতে ৩২ বছর পলাতক ব্যাংক লেনদেনের ওপরেও কর আরোপের চিন্তা করছে সরকার শিলাবৃষ্টি ও ঝড়ে এলুয়াড়ী ইউনিয়নে ব্যাপক ক্ষতি: কৃষকের চোখে জল বীর মুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মওলা চৌধুরী জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব গ্রহণ প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

সাঁথিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা
  • আপডেটের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১২৩ সময় দর্শন

পাবনার সাঁথিয়ায় ২০২৫ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস(জিপিএ-৫)প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পাবনাস্থ সাঁথিয়া সমিতির আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৫অক্টোবর)সাঁথিয়া উপজেলা পরিষদ হল রুমে পাবনাস্থ সাঁথিয়া সমিতির সভাপতি ও কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের স্বত্বাধিকারী কৃষিবিদ মোস্তফা জামাল শামীমের সভাপতিত্বে এবং সাঁথিয়া মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ড.মনসুর আলম ও সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল করিমের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন,পাবনাস্থ সাঁথিয়া সমিতির সাধারণ সম্পাদক তালেবুর রহমান।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন,পাবনা জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জক,সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আনিসুর রহমান।আরও বক্তব্য দেন,সাঁথিয়া উন্নয়ন পরিষদের সভাপতি ও বিএনপি নেতা মীর নজমুল বারি নাহিদ,সাঁথিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি জয়নুল আবেদীন রানা,পাবনা জজকোর্টের এডিশনাল পিপি এ্যাডভোকেট মনোয়ার জাহিদ,সংগঠনের সহ-সভাপতি ফিরোজ হোসেন,সাঁথিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল হাই,নাড়িয়াগদাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান,কৃতি শিক্ষার্থী ফাতেমা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য,পাবনাস্থ সাঁথিয়া সমিতির পক্ষ থেকে ৪ জন এবং কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের পক্ষ থেকে ৮ জনসহ মোট ১২ জনকে সংগঠনের সভাপতি দুই বছরের জন্য বৃত্তি প্রদানের ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host