1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে: অস্থির জনজীবন বিদ্যুতের খরচ বাঁচাতে নিউজিল্যান্ড সিরিজে দিনের আলোয় খেলা, নতুন সময়সূচি সাড়ে ৪ বছরের সাজা থেকে বাঁচতে ৩২ বছর পলাতক ব্যাংক লেনদেনের ওপরেও কর আরোপের চিন্তা করছে সরকার শিলাবৃষ্টি ও ঝড়ে এলুয়াড়ী ইউনিয়নে ব্যাপক ক্ষতি: কৃষকের চোখে জল বীর মুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মওলা চৌধুরী জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব গ্রহণ প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

ভাঙ্গুড়ায় ছাত্রশিবিরের সীরাত পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৩২ সময় দর্শন

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে সীরাত পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৫ অক্টোবর) দুপুরে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এর আয়োজন করা হয়।

এর আগে তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ৩০ জনকে বই ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি (তরবিয়াত) ও পাবনা-৩ (ভাঙ্গুড়া,ফরিদপুর ও চাটমোহর) আসনের দলের সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আলী আছগার।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হুরায়রা রিদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফ্ফার খান ও জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মোন্নাফ হোসাইন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন,উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম,নায়েবে আমীর মাওলানা মজিবুর রহমান, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি রাকিবুল ইসলাম, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম বাদশা।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, একমাত্র রাসুলুল্লাহ (সা.)-এর জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। তাই এই সমাজ ও রাষ্ট্রে রাসুল (সা.) এর আদর্শ বাস্তবায়ন করতে পারলে দেশে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।”

এ সময় প্রভাষক আমিরুল ইসলাম রতন, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ উদ্দিন বাহার,পাবনা শহর শাখা শিবিরের সভাপতি গোলাম রহমান জয়, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host