1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে: অস্থির জনজীবন বিদ্যুতের খরচ বাঁচাতে নিউজিল্যান্ড সিরিজে দিনের আলোয় খেলা, নতুন সময়সূচি সাড়ে ৪ বছরের সাজা থেকে বাঁচতে ৩২ বছর পলাতক ব্যাংক লেনদেনের ওপরেও কর আরোপের চিন্তা করছে সরকার শিলাবৃষ্টি ও ঝড়ে এলুয়াড়ী ইউনিয়নে ব্যাপক ক্ষতি: কৃষকের চোখে জল বীর মুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মওলা চৌধুরী জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব গ্রহণ প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

ভাঙ্গুড়ায় শারীরিকভাবে অক্ষম ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১১৩ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের একজন শারীরিকভাবে অক্ষম ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান করেছেন সামাজিক সংগঠন প্রজন্ম ২৪ পরিবার। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত এই মানবিক সহায়তা প্রদান করেন সংগঠন টি।

জানা যায়, দিলপাশার ইউনিয়নের পাটুল গ্রামের এক শারীরিক প্রতিবন্ধী চলাচলে অক্ষম হয়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি নজরে এলে সামাজিক সংগঠন প্রজন্ম ২৪ পরিবারকে একটি হুইলচেয়ার দেওয়া হয়। এর আগে উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন নগদ অর্থ প্রদান করেন।

চেয়ার বিতরণ অনুষ্ঠানে আয়োজন করেন প্রজন্ম ২৪পরিবার উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নূর মোজাহিদ স্বপন ও সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস,এম, হুমায়ূন কবির ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার, প্রজন্ম ২৪পরিবারের আনোয়ার হোসেন, রাকিবুল ইসলাম ও আশিক ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি মো.নূর মোজাহিদ স্বপন তাঁর বক্তব্যে প্রজন্ম ২৪’-এর উদ্যোগের প্রশংসা করে বলেন, “প্রতিবন্ধী মানুষ সমাজের বোঝা নয়। তারা সঠিক সুযোগ পেলে দেশের সম্পদে পরিণত হতে পারে। এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়, যা সমাজের অন্যদেরও অসহায়দের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।”

বিশেষ অতিথি প্রভাষক জাফর ইকবাল হিরোক বলেন, “এই ধরনের সহযোগিতা শুধু বস্তুগত সাহায্য নয়, বরং প্রতিবন্ধী মানুষের প্রতি সমাজের সহানুভূতি ও দায়িত্ববোধেরই প্রতীক। তারা আশা প্রকাশ করেন, বিতরণের মাধ্যমে পাওয়া এই সামগ্রীগুলো সুবিধাভোগীদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে।সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে তাদের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host