1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় প্রকাশ্যে প্রকাশ্যে গুলি করে ২ লাখ টাকা ছিনতাই সাফ ইয়ুথ টিটিতে বাংলাদেশের সোনা জয় রাষ্ট্র কি আইনের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করছে—প্রশ্ন জিল্লুর রহমানের নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে: অস্থির জনজীবন বিদ্যুতের খরচ বাঁচাতে নিউজিল্যান্ড সিরিজে দিনের আলোয় খেলা, নতুন সময়সূচি সাড়ে ৪ বছরের সাজা থেকে বাঁচতে ৩২ বছর পলাতক ব্যাংক লেনদেনের ওপরেও কর আরোপের চিন্তা করছে সরকার শিলাবৃষ্টি ও ঝড়ে এলুয়াড়ী ইউনিয়নে ব্যাপক ক্ষতি: কৃষকের চোখে জল বীর মুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মওলা চৌধুরী জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব গ্রহণ প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন

ধর্ম নিয়ে কটূক্তি, শিক্ষার্থীকে বহিষ্কার ও কারাদণ্ড

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ সময় দর্শন

ইসলাম ধর্ম ও নবী-রাসুলকে নিয়ে কটূক্তির অভিযোগে সিরাজগঞ্জ রায়গঞ্জে গৌরব কুমার হালদার নামের এক শিক্ষার্থীকে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বহিষ্কার ও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থী উপজেলার ইচলাদিঘর গ্রামের গোবিন্দ হাওলাদারের ছেলে। তিনি গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, গৌরব কুমার হালদার গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিলেন। সম্প্রতি তিনি তার ফেসবুক আইডিতে আল্লাহতায়ালা ও হজরত আদম (আ.)-কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেন।

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে।

তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় গৌরব কুমার হালদারকে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বহিষ্কার করা হয়। আইন অনুযায়ী তাকে এক বছরের কারাদণ্ডও দেয়া হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে বলে জানা গেছে।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host