1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় প্রকাশ্যে প্রকাশ্যে গুলি করে ২ লাখ টাকা ছিনতাই সাফ ইয়ুথ টিটিতে বাংলাদেশের সোনা জয় রাষ্ট্র কি আইনের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করছে—প্রশ্ন জিল্লুর রহমানের নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে: অস্থির জনজীবন বিদ্যুতের খরচ বাঁচাতে নিউজিল্যান্ড সিরিজে দিনের আলোয় খেলা, নতুন সময়সূচি সাড়ে ৪ বছরের সাজা থেকে বাঁচতে ৩২ বছর পলাতক ব্যাংক লেনদেনের ওপরেও কর আরোপের চিন্তা করছে সরকার শিলাবৃষ্টি ও ঝড়ে এলুয়াড়ী ইউনিয়নে ব্যাপক ক্ষতি: কৃষকের চোখে জল বীর মুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মওলা চৌধুরী জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব গ্রহণ প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন

রূপপুর প্রকল্পের দোভাষীর লাশ উদ্ধার

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ সময় দর্শন

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক দোভাষীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১১টায় উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম আনোয়ার আহমেদ (৫২)। তিনি চট্টগ্রাম মহানগরের পাশলাইস থানার পূর্ব নাসিরাবাদ এলাকার মৃত আব্দুল খালেকের পুত্র। প্রায় এক বছর ধরে তিনি ঈশ্বরদীর দিয়ার সাহাপুরে স্থানীয় হাবিবুর রহমান হাবুর বাড়িতে ভাড়া থাকছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার আহমেদ দীর্ঘ আট বছর ধরে রাশিয়ান কোম্পানি নিকিমথে দোভাষী হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি স্ত্রীসহ দশ দিনের ছুটিতে নিজ বাড়ি চট্টগ্রাম যান। শনিবার বিকেল তিনটার দিকে স্ত্রীকে চট্টগ্রামে রেখে তিনি একাই ঈশ্বরদীতে ভাড়া বাসায় ফেরেন।

রাত হয়ে গেলেও স্ত্রীর সঙ্গে যোগাযোগ না হওয়ায় স্ত্রী রিপা পাশের বাড়ির গৃহবধূ সাবিনা ইয়াসমিনকে ফোনে স্বামীর খোঁজ নিতে বলেন। পরে সাবিনা ইয়াসমিন আনোয়ার আহমেদের ঘরে গিয়ে দেখতে পান—ঘরের ভেতরে মেঝে মোছার কাপড় হাতে তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন।

খবর পেয়ে প্রতিবেশীরা দ্রুত পুলিশে খবর দেন। ঈশ্বরদী থানার এসআই লতিফুর রহমান ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং লাশ উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে তা ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নুর জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এদিকে, এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। কেউ কেউ এটি স্বাভাবিক মৃত্যু মনে করলেও অন্যরা রহস্যজনক মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছেন।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host