1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

চাটমোহরে বিশ্ব হাতধোয় দিবস পালিত

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১২৫ সময় দর্শন

পাবনার চাটমোহর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে হাত ধোয়ার প্রচার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

“হাত ধোয়ার নায়ক হোন” এ প্রতিপাদ্যে বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় পৌর সদরের আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ প্রচার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

জনস্বাস্থ্য প্রকৌশলী মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। আরও উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিউল ইসলাম,সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান,স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ ফরহাদ পারভেজ লিখন,উপ-সহকারী প্রকৌশলী আলামিন হোসেন,প্রধান শিক্ষক মোঃ সামিনুল ইসলাম প্রমূখ

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মতিয়ার রহমান জানান,আফ্রাতপাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের ৩ শতাধিক ছাত্রছাত্রীকে হাত ধোয়ার কৌশল শিখানো হয়,যার পরিপ্রেক্ষিতে  তারা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিসহ স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে অবগত হয়।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host