1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় প্রকাশ্যে প্রকাশ্যে গুলি করে ২ লাখ টাকা ছিনতাই সাফ ইয়ুথ টিটিতে বাংলাদেশের সোনা জয় রাষ্ট্র কি আইনের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করছে—প্রশ্ন জিল্লুর রহমানের নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে: অস্থির জনজীবন বিদ্যুতের খরচ বাঁচাতে নিউজিল্যান্ড সিরিজে দিনের আলোয় খেলা, নতুন সময়সূচি সাড়ে ৪ বছরের সাজা থেকে বাঁচতে ৩২ বছর পলাতক ব্যাংক লেনদেনের ওপরেও কর আরোপের চিন্তা করছে সরকার শিলাবৃষ্টি ও ঝড়ে এলুয়াড়ী ইউনিয়নে ব্যাপক ক্ষতি: কৃষকের চোখে জল বীর মুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মওলা চৌধুরী জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব গ্রহণ প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন

সুজানগরে পদ্মা নদীতে অবাধে ইলিশ শিকার

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৮০ সময় দর্শন

ইলিশের চলতি প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাবনার সুজানগরে পদ্মা নদী থেকে অবাধে ইলিশ মাছ শিকার করা হচ্ছে। ইলিশ শিকার বন্ধে মাঝে মধ্যে সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেরা মৎস্য বিভাগ পদ্মা নদীতে অভিযান চালালেও তাতে কোন কাজ হচ্ছেনা।

প্রতিদিন শত শত মৎস্যজীবী পদ্মার নদীর চরভবানীপুর, চরসুজানগর, নিশ্চিন্তপুর, সাতবাড়ীয়া, শ্যামনগর, ভাটপাড়া, গুপিনপুর, মাছপাড়া, মালিফা, মালফিয়া, মহব্বতপুর, কামারহাট, গোয়ারিয়া, নাজিরগঞ্জ এবং হাসামপুরসহ অর্ধশত পয়েন্ট থেকে শত শত মণ ইলিশ শিকার করছে।

পদ্মাপাড়ের শ্যামনগর গ্রামের শামমসুল ইসলাম বলেন, প্রতিদিন ৪/৫‘শ মৎস্যজীবী দিনে এবং রাতে পদ্মার নদীর ওই সকল পয়েন্ট থেকে শত শত মণ মা ইলিশ ও জাটকা শিকার করছে। অবৈধভাবে শিকার করা এসব ইলিশ তারা প্রকাশ্যে স্থানীয় হাট-বাজারের পাশাপাশি গ্রাম-গঞ্জে ফেরি করে বিক্রি করছে। প্রতি কেজি ইলিশ আকার ভেদে ৫‘শ থেকে ১৫‘শ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান বলেন চলতি প্রজনন মৌসুমে ইলিশ শিকার বন্ধে সচেতনতা সৃষ্টির লক্ষে স্থানীয় মৎস্যজীবীদের সাথে অনেক সভা-সমাবেশ করা হয়েছে। তাছাড়া প্রতিদিনই পদ্মা নদীতে অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকার করায় মৎস্যজীবীদের জেল-জরিমানা করা হচ্ছে। কিন্তু তারপরও অসাধু মৎস্যজীবীরা সুযোগ বুঝে নদী থেকে ইলিশ মাছ শিকার করছে।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host