1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

ঈশ্বরদীতে বাদামের পার্সেলে মিলল সাড়ে ১৪ কেজি গাঁজা

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১১৪ সময় দর্শন

পাবনার ঈশ্বরদীতে বাদামের পার্সেলের ভেতর থেকে সাড়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২। এ ঘটনায় এক মাদক কারবারি আটক করা হয়েছে। রোববার সকালে র‍্যারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের নির্দেশনায় র‍্যাব-১২ সিপিসি-২ পাবনার একটি আভিযানিক দল শনিবার রাত ১০টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার মালগুদাম স্টেশনরোডস্থ করতোয়া কুরিয়ার সার্ভিসে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক।

গ্রেপ্তার ব্যক্তি হলেন, লালমনিরহাট জেলার সদর থানার দুরাকুঠি এলাকার মৃত আক্কাছ আলীর ছেলে মো. দুলাল হোসেন (৩০)। এ সময় তার কাছ থেকে ১৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৬৪ কেজি বাদাম এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক দুলাল হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পাচার করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুর জানান, বাদামের পার্সেলের ভিতর গাঁজা রাখার ঘটনা খুবই চতুর কৌশল। আটক আসামিকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে প্রেরণ করা হবে।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host