1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :

মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী মসজিদ: ধর্ম উপদেষ্টা

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৮২ সময় দর্শন

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মদিনার মসজিদে নববী ও দিল্লীর জামে মসজিদের আদলে গড়ে তোলা হবে। এতে একইসাথে ১৪ হাজার মুসল্লী নামাজ পড়তে পারবেন। পাঁচশ মহিলার নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে।

রোববার মসজিদের পুনর্নির্মাণ ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুল সালামের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, মহানগর জামায়াতের সাবেক আমীর মাওলানা শাহজাহান চৌধুরী।

মোঘলদের বিজয়ের স্মৃতি ধরে রাখতে ১৬৬৬ সালে শায়েস্তা খাঁর ছেলে উমেদ খাঁ এটি নির্মাণ করেন। তবে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়ে এ মসজিদ। ফাটল ধরে পিলারসহ নানা অবকাঠামোতে।

উপদেষ্টা বলেন, এই মসজিদটি চারতলা বিশিষ্ট হবে। এতে থাকবে ৩০ তলা সুউচ্চ দৃষ্টিনন্দন মিনার। আড়াই শ’ মানুষ একসাথে ওজু করতে পারবেন।

তিনি আরা বলেন, আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে চেষ্টা চালিয়ে যাব মসজিদের জন্য আরো সহায়তা দেয়ার। ওআইসি ও আরব দেশের সরকারপ্রধানের কাছেও চিঠি দিব। তাদের কাছে সহায়তা চাইবো নির্মাণের জন্য। দক্ষিণ এশিয়ার অন্যতম মসজিদ হবে এটি।

জানা গেছে, প্রায় তিন শ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ মসজিদে সরকার দিচ্ছে ১১ কোটি। বাকি টাকা আসবে স্থানীয় ও আন্তর্জাতিক অনুদানে।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host