1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় এক হাসপাতালে ১৭ শিশু  গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে: গোলাম পরওয়ার মন্ত্রী হলে আল্লাহর হৃদয় জয়ের অঙ্গীকার করা আসিফ নজরুল ক্ষমতায় বসে লুটপাটের সর্বোচ্চ শিখরে! ঝিনাইদহে ছাত্রলীগ নেতার রহস্যজনক মৃত্যু, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড পাইপলাইনে হামলায় সৌদির তেল রপ্তানি কমল ১০ শতাংশ ইরানের হামলায় ক্ষতিগ্রস্থ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ন্যায্য অধিকার থেকে সরবে না ইরান: মোজতবা খামেনি লক্ষ্মীপুরে ডেকে নিয়ে অটোরিকশা চালককে হত্যার অভিযোগ বাজারে সোনালী মুরগির রেকর্ড দাম, গায়েব সয়াবিনের বোতল আশুলিয়ায় প্রকাশ্যে প্রকাশ্যে গুলি করে ২ লাখ টাকা ছিনতাই

ভাঙ্গুড়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১২৯ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়ে শাওন (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার ( ৬ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলার ভবানীপুর দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ভবানীপুর ভাটোপাড়া মহল্লার অবসরপ্রাপ্ত সেনা সদস্য রঞ্জু আহমেদের ছেলে ও বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বন্ধু রাফিকে সঙ্গে নিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে শরৎনগর বাজারের দিকে যাচ্ছিলেন শাওন। পথে পৌনে ৭ টার দিকে উপজেলার ভবানীপুর দক্ষিণ পাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান তারা। এসময় সেখানে আগ থেকেই দাড়িয়ে থাকা ইঞ্জিনচালিত ভটভটি গাড়িতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন শাওন আর পাশের খড়ের গাদায় গিয়ে পড়েন বন্ধু রাফি।

এসময় স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় শাওনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এঘটনায় তার বন্ধু রাফি সামান্য আঘাতপ্রাপ্ত হন।

ওসি জানান ,খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের স্বজনদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host