1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

চাটমোহরে বিদেশি রিভলবারসহ যুবক আটক

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৩২ সময় দর্শন

পাবনার চাটমোহরে বিদেশি রিভলবারসহ মো. রিপন মন্ডল (২৬) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১২ পাবনা।আটক রিপন মন্ডল উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসি পশ্চিমপাড়া গ্রামের আদম মন্ডলের ছেলে।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. এনামুল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, রোববার (৫ অক্টোবর) রাত পৌনে ২টার দিকে চাটমোহর উপজেলার কুয়াবাসী কদমতলী সড়কের উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. মনজুরুল আলম জানান, র‌্যাবের পক্ষ থেকে রিপনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে চাটমোহর থানায় অস্ত্র আইনে মামলা রেকর্ড করে আসামিকে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host