1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় এক হাসপাতালে ১৭ শিশু  গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে: গোলাম পরওয়ার মন্ত্রী হলে আল্লাহর হৃদয় জয়ের অঙ্গীকার করা আসিফ নজরুল ক্ষমতায় বসে লুটপাটের সর্বোচ্চ শিখরে! ঝিনাইদহে ছাত্রলীগ নেতার রহস্যজনক মৃত্যু, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড পাইপলাইনে হামলায় সৌদির তেল রপ্তানি কমল ১০ শতাংশ ইরানের হামলায় ক্ষতিগ্রস্থ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ন্যায্য অধিকার থেকে সরবে না ইরান: মোজতবা খামেনি লক্ষ্মীপুরে ডেকে নিয়ে অটোরিকশা চালককে হত্যার অভিযোগ বাজারে সোনালী মুরগির রেকর্ড দাম, গায়েব সয়াবিনের বোতল আশুলিয়ায় প্রকাশ্যে প্রকাশ্যে গুলি করে ২ লাখ টাকা ছিনতাই

মেয়েকে ট্রেন থেকে নামাতে গিয়ে মায়ের হাত বিচ্ছিন্ন

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়ায় মেয়েকে হাত ধরে ট্রেন থেকে নামাতে গিয়ে মা সুফিয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১০ টার দিকে পৌরশহরের বড়ালব্রিজ রেল স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। ওই গৃহবধূ পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া গ্রামের সেনা সদস্য মাসুদ রানার স্ত্রী।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি প্রায় আধা ঘণ্টা দেরিতে সকাল ১০ টার দিকে বড়ালব্রিজ রেলস্টেশনে এসে পৌঁছায়।
এ সময় ওই ট্রেন থেকে গৃহবধূ সুফিয়া নামেন। এরপর তিনি মেয়ে মৃদুলাকে হাত ধরে ট্রেন থেকে নামাচ্ছিলেন। এসময় মেয়ে মৃদুলা ট্রেন থেকে নামতে পারলেও মা সুফিয়া ট্রেনের নিচে পড়ে যান। এতে তার ডান হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় স্টেশনে থাকা লোকজন দ্রুত ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে বড়ালব্রিজ স্টেশন মাস্টার আল মামুন বলেন, ট্রেন থেকে মেয়েকে হাত ধরে নামাতে গিয়ে ওই নারীর একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনাটি খুবই দুঃখ জনক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host