1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় ট্রেনযাত্রীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১১৫ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর স্টেশনে ট্রেনের যাত্রী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। ট্রেন ছাড়তে দেরী হওয়ায় তর্কের জেরে এ সংঘর্ষের সূত্রপাত বলে জানিয়েছেন স্থানীয়রা। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, সোমবার ভোরে পার্শ্ববর্তী ভাঙ্গুড়া স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়ে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। মেরামত কাজ চলায় সোমবার রাতে শরৎনগর স্টেশনে একতা এক্সপ্রেস থামানো হয়। কিন্তু ট্রেন ছাড়তে দেরি হওয়ায় যাত্রীরা হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন। প্রথমে তারা স্টেশন মাস্টারকে মারধরের চেষ্টা চালান। এরপর আরও যাত্রী ট্রেন থেকে নেমে স্টেশনে হইচই করতে থাকলে স্থানীয়রা তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত যাত্রীরা স্থানীয়দের ওপর হামলা চালান। নজরুল ইসলাম নামে এক স্থানীয় মসজিদে আশ্রয় নিলে সেখানেও হামলা চালান যাত্রীরা।

পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে ঘটনাস্থলে ছুটে আসে গ্রামবাসী। তারা জড়ো হয়ে যাত্রীদের প্রতিরোধ করেন। সর্বশেষ পিছু হটে যাত্রীরা। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রেনটিকে স্টেশন থেকে এক কিলোমিটার দূরে সরিয়ে নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host