1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় এক হাসপাতালে ১৭ শিশু  গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে: গোলাম পরওয়ার মন্ত্রী হলে আল্লাহর হৃদয় জয়ের অঙ্গীকার করা আসিফ নজরুল ক্ষমতায় বসে লুটপাটের সর্বোচ্চ শিখরে! ঝিনাইদহে ছাত্রলীগ নেতার রহস্যজনক মৃত্যু, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড পাইপলাইনে হামলায় সৌদির তেল রপ্তানি কমল ১০ শতাংশ ইরানের হামলায় ক্ষতিগ্রস্থ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ন্যায্য অধিকার থেকে সরবে না ইরান: মোজতবা খামেনি লক্ষ্মীপুরে ডেকে নিয়ে অটোরিকশা চালককে হত্যার অভিযোগ বাজারে সোনালী মুরগির রেকর্ড দাম, গায়েব সয়াবিনের বোতল আশুলিয়ায় প্রকাশ্যে প্রকাশ্যে গুলি করে ২ লাখ টাকা ছিনতাই

ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ সময় দর্শন

পাবনার ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কিশোরী (১৫) ও এক শিশু আব্দুল আলিম পিয়ারুল লাল (৬) নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে ঈশ্বরদী ইপিজেড সড়কের দাসপাড়া এলাকায় এবং সকাল ৯টার দিকে পাবনা-পাকশী মহাসড়কের বাঁশেরবাদায় দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু লাল হোসেন সাঁড়া ইউনিয়নের তালতলা মৌলভী পাড়ার মিলন হোসেনের ছেলে। নিহত কিশোরীর নাম-পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে পাবনা-পাকশী মহাসড়কে একটি অটোবাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয় ওই অজ্ঞাত কিশোরী। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে, সকাল ১১টার দিকে ইপিজেড সড়কের বাঘইল দাসপাড়া মন্দিরের সামনে রাস্তা পার হচ্ছিল শিশু লাল হোসেন। এ সময় একটি দ্রুতগামী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহত কিশোরীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। শিশুকে চাপা দেওয়া ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host