1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

সাড়ে ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল শুরু

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ সময় দর্শন

সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর রেললাইন থেকে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেয়ার পর এ পথে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে এখনো উদ্ধার কাজ পুরোপুরি শেষ হয়নি।

এর আগে সোমবার ভোররাতে (পৌনে ৪টা) ঈশ্বরদী-ঢাকা রেলপথের পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশন সংলগ্ন লেভেলক্রসিংয়ে আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এতে এ পথ দিয়ে ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকে। এ সময় আন্তনগর একতা, বুড়িমারী ও সিল্কসিটি এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন পাশের স্টেশনগুলোতে আটকা পড়ে। ফলে ট্রেনযাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।

ভাঙ্গুড়ার স্টেশন মাস্টার আব্দুল মালেক আমার দেশকে জানান, রাত পৌনে ৪টার দিকে ভাঙ্গুড়া রেলস্টেশন সংলগ্ন লেভেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৩টি বগি লাইনচ্যুত হয়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এতে এ রুট দিয়ে সাড়ে ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পাকশী রেল কর্তৃপক্ষকে জানানো হলে সেখান থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে এখনো উদ্ধার কাজ পুরোপুরি শেষ হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host