1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু আজ সেফটিপিন দিবস গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু জন্মের আগেই যার ক্রিকেট যাত্রার শুরু: আইপিএলে ৭ ছক্কার নায়ক রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে তার নিজ এলাকা কয়রায় ঝাড়ু মিছিল ও কুশপুত্তলিকা দাহ লিফটে ওঠা কেন্দ্র করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে সংঘর্ষ, থানায় দুই মামলা আজ ঐতিহাসিক ১০ এপ্রিল: মুজিবনগর সরকার দিবস গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় এক হাসপাতালে ১৭ শিশু  গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে: গোলাম পরওয়ার

তারেক রহমানের নির্দেশনা যে মানে না, সে তার বাপকেও মানে না

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ সময় দর্শন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, দল কাকে নমিনেশন দিল, কে সবুজ সংকেত পেল সেটা মুখ্য বিষয় নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে—এটাই মুখ্য বিষয়। তবে যারা ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য দলের নির্দেশনা অমান্য করে, যারা তারেক রহমানের নির্দেশনা মানে না, তারা মূলত তার বাপকেও মানে না।

শনিবার ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাবিবুর রহমান হাবিব বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পরাজিত করার জন্য তথা ধানের শীষকে পরাজিত করার জন্য আগামী দিনে অনেক বিরোধিতা হবে, অনেক ষড়যন্ত্র হবে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, দেশনায়ক তারেক রহমানের সুশৃঙ্খল নির্দেশনায় সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভায় সভাপতিত্ব করেন সাহাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান হামদু মেম্বার। সাধারণ সম্পাদক রমজান আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রকি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন, পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সুলভ মালিথা, সাহাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউল রহমান মনিরুলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host