1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনারকে বেলজিয়াম ও ইউরোপিয়ান ইউনিয়নে রাষ্ট্রদূত করে নিয়ে যাচ্ছে ভারত ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু আজ সেফটিপিন দিবস গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা–মেয়ের

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ সময় দর্শন

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আদমদিঘি উপজেলার ইন্দইল গ্রামের রতনের স্ত্রী আইনুন নাহার আশা (৩৭) ও তাঁর মেয়ে আরাত (৬)।

পুলিশ জানায়, আইনুন নাহার আশা মেয়েকে নিয়ে অটোরিকশায় বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে ভান্ডার ফ্যাক্টরির সামনে একটি অজ্ঞাত ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান আইনুন নাহার। স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত আরাত ও অটোরিকশাচালককে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আরাতকে মৃত ঘোষণা করেন। আহত চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার জানিয়েছেন, ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। তিনি বলেন, “এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host