1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনারকে বেলজিয়াম ও ইউরোপিয়ান ইউনিয়নে রাষ্ট্রদূত করে নিয়ে যাচ্ছে ভারত ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু আজ সেফটিপিন দিবস গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

আজ পদ্মা সেতুতে নন-স্টপ ইলেকট্রনিক টোল সিস্টেম চালু হচ্ছে

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ সময় দর্শন

পদ্মা সেতুতে চালু হলো আধুনিক নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে পরীক্ষামূলকভাবে লাইভ পাইলটিং আকারে এই সেবা শুরু হবে। এর ফলে সেতু পার হতে আর কোনো গাড়িকে টোল প্লাজায় থামতে হবে না। নির্ধারিত ইটিসি লেন দিয়ে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করে গাড়ি দ্রুতগতিতে সেতু পার হতে পারবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইটিসি সেবা ব্যবহার করতে হলে আগে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের টেপ অ্যাপ–এ গিয়ে গাড়ি রেজিস্ট্রেশন ও রিচার্জ করতে হবে। এরপর পদ্মা সেতুর নির্দিষ্ট বুথে প্রথমবারের মতো আরএফআইডি ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। একবার প্রক্রিয়া শেষ হলে ন্যূনতম ৩০ কিলোমিটার/ঘণ্টা গতিতে নির্ধারিত লেন ব্যবহার করে গাড়ি পার হওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্ট থেকে নির্ধারিত টোল কেটে নেওয়া হবে।

প্রথমে টেপ অ্যাপের মাধ্যমে এ সেবা চালু হলেও ভবিষ্যতে অন্যান্য ফাইন্যান্সিয়াল অ্যাপও যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই ইতোমধ্যেই এ সংক্রান্ত সমন্বয় কার্যক্রম শুরু করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, পদ্মা সেতুতে ইটিসি সিস্টেম চালু হওয়ায় টোল আদায়ের প্রক্রিয়া হবে আরও দ্রুত ও আধুনিক। এতে যানজট কমবে, সময় বাঁচবে এবং সড়ক যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host