1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনারকে বেলজিয়াম ও ইউরোপিয়ান ইউনিয়নে রাষ্ট্রদূত করে নিয়ে যাচ্ছে ভারত ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু আজ সেফটিপিন দিবস গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

আওয়ামী আমলের জাল ভোটের ভিডিওকে ডাকসু নির্বাচনের বলে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ সময় দর্শন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাল ভোট হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি ভুয়া ভিডিও শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, এটি আসলে আওয়ামী লীগ আমলে ২০২৪ সালে ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোটদানের ঘটনার ভিডিও।

বাংলাফ্যাক্ট জানায়, ইন্টারনেটে ছড়ানো ভিডিওতে দাবি করা হয়— ডাকসু ও হল সংসদ নির্বাচনে ইচ্ছেমতো প্রকাশ্যে ব্যালটে সিল মেরে নিচ্ছে। কিন্তু যাচাই করে দেখা গেছে, ভিডিওটি ডাকসুর নয়। প্রকৃতপক্ষে ভিডিওটিতে দেখা যায়, ২০২৪ সালের ৫ জুন ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনের সময় একজন ব্যক্তি একাই একাধিক ব্যালটে সিল মারেন।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করলে  ‘News24Narayanganj’ নামে একটি ফেসবুক পেইজে ২০২৪ সালের ৫ জুন প্রকাশিত একটি ভিডিওতে একই দৃশ্য পাওয়া যায়। সেখানে শিরোনামেই উল্লেখ ছিল, এটি ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে এক ভোটারের একাধিক ব্যালটে সিল মারার ঘটনা।

এছাড়া, প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করলে ওইদিনের ঘটনায় গণমাধ্যম প্রতিষ্ঠান ঢাকা পোস্ট-এ প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সেদিন ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে বিভিন্ন কেন্দ্র থেকে পুলিশ ছয়জনকে আটক করে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ২০২৪ সালের ৫ জুন ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণকালে জাল ভোটসহ নানা অনিয়মের খবর প্রথম আলো, বিডিনিউজ টুয়েন্টিফোরসহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম আরো জানায়, ওই জাল ভোটদানের ভিডিওকে ডাকসু নির্বাচনের দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করছে বাংলাফ্যাক্ট।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host