1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনারকে বেলজিয়াম ও ইউরোপিয়ান ইউনিয়নে রাষ্ট্রদূত করে নিয়ে যাচ্ছে ভারত ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

পাবনায় দুইপক্ষের সংঘর্ষে যুবকের মৃত্যু

খাইরুল ইসলাম বাসিত; পাবনা
  • আপডেটের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ সময় দর্শন

জমিজমা সংক্রান্ত বিরোধে আপন চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে আবু বকর মন্ডল (৪০) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আব্দুল আজিজ মন্ডল নামে আরও একজনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে ইউনিয়নের তারাবাড়িয়ার চকপাড়ায় এ ঘটনা ঘটে।

‎নিহত আবু বকর চকপাড়া গ্রামের লবু মন্ডলের ছেলে। তিনি ইটভাটায় শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন। আহত আব্দুল আজিজ একই এলাকা কবির মন্ডলের ওরফে কবু মন্ডলের ছেলে। তিনিও ইটভাটার শ্রমিকের কাজ করেন।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবু বকর মন্ডল ও আহত আজিজ মন্ডলের বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার রাত সাড়ে ৯ টার দিকে তাদের দু’পক্ষের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তাদের মধ্যে টেঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে সংঘর্ষ হয়। এ সময় আপন চাচতো ভাই আবু বকর টেটা বিদ্ধ হন। আর আব্দুল আজিজ মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

এসময় আবু বকর ও আব্দুল আজিজকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু বকরকে মৃত ঘোষণা করেন। আব্দুল আজিজের শারিরীক অবস্থা গুরুতর হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

‎চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ বলেন, পারিবারিক জমিজমা বিরোধ চলছিল। আজকে দুপুরের দিকেও একবার সংঘর্ষ হয়েছে। রাতে তারাতাড়িয়া বাজারে বসে আছি। এমন সময় জানতে পারি সেখানে সংঘর্ষ হয়েছে। দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে গিয়ে দেখি আবু বকর মারা গেছে। আবু বকর ঘটনাস্থলেই মারা গিয়েছিল। পরে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আব্দুল আজিজকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। উভয়পক্ষই দরিদ্র।  তারা শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন।

‎পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আপন চাচাতো ভাইদের মধ্যে টেঁটা নিয়ে সংঘর্ষ হয়। একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠানো হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host