1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

সুজানগরে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮২ সময় দর্শন

পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানাধীন রানীনগর ইউনিয়নের বাঘুলপুরা গ্রামে কাউসার হোসেন (১৯) নামে এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

সে ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। গতকাল সোমবার সকালে এই আত্মহত্যার ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম জানান, উক্ত কাউসার একজন মাদকসেবী। আর ওই মাদকসেবনের ঘটনাকে কেন্দ্র  গত রোববার দিনগত রাতে এলাকাবাসী তাকে মারপিট করে।  সেই সঙ্গে এঘটনায় পরিবারের লোকজনও তার উপর ভীষণ ক্ষিপ্ত হন। এরই জের ধরে সে সোমবার সকাল ১০টার দিকে মনের কষ্টে বাড়ীর সবার অজান্তে  ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

আমিনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা বলেন এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়না তদন্তের লাশ পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host