1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ইউএনও’কে HWRC’র সম্মাননা

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৫ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহারের কৃতিত্বপূর্ণ  অবদানের জন্য হিউম্যান ওয়েলফেয়ার রিসোর্স সেন্টার তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে।

সংস্থাটি মনে করে যে,নাজমুন নাহার ‘২৪ এর গণঅভ্যূথ্থানের পর দেশের ক্রান্তিকালে তার দায়িত্ব পালনে যেমন দক্ষতার পরিচয় দিয়েছেন, তেমনি সকল ক্ষেত্রে সততা ও ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। তিনি নিন্দা শুনেছেন সংশোধনের জন্য,তবে কখনো ভেঙ্গে পড়ার কথা বলেননি। পরিষদের নিরাপত্তা,সামাজিক কার্যক্রম ও উন্নয়নে তিনি অগ্রগতির স্বাক্ষর রেখেছেন। রুটিন ওয়ার্কের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীদের তিনি বড় মানুষ হবার স্বপ্ন দেখিয়েছেন। তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে অনেক ছাত্র-ছাত্রী জনসেবার জন্য নিজেকে তৈরি করতে হারখাটা পরিশ্রম করছে। যা হিউম্যান ওয়েলফেয়ার রিসোর্স সেন্টার গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং তাকে একজন ইথিক্যাল বুরোক্রেট আখ্যা দিয়ে সম্মাননা প্রদান করে।

সোমবার ইউএনও’র কার্যালয়ে  উপজেলা নির্বাহী অফিসার মোছা.নাজমুন নাহারকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন HWRC’র চেয়ারম্যান প্রফেসর মাহবুব উল আলম। এ সময় স্থানীয় কার্যালয়ের ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল হাকিম,সদস্য মলয় কুমার দেব এরং প্রজাতন্ত্রের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host