1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

সাঁথিয়ায় পুত্রবধূর বটির কোপে শ্বশুর খুন

জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা
  • আপডেটের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৫ সময় দর্শন

পাবনার সাঁথিয়ায় পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে বাগবিতন্ডায় চাপদা ও বটি দিয়ে কুপিয়ে শশুর মোজাম্মেল শেখ(৭০)কে হত্যা করেছে তার পুত্রবধূ রুমি খাতুন। নিহত ব্যাক্তি সাঁথিয়া পৌরসভার দক্ষিণ বোয়াইলমারী কলেজপাড়া মহল্লার মৃত মইনুদ্দিনের ছেলে।ঘটনাটি ঘটেছে রোববার (৩১আগস্ট) রাত আটটার দিকে।

এ ঘটনায় হত্যাকারী রুমি খাতুনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়ার থানার ওসি আনিসুর রহমান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,মোজাম্মেল শেখ ওরফে মোজামের বাড়ি উপজেলার নাড়িয়াগদাই হলেও অনেক বছর আগে তিনি সাঁথিয়া কলেজপাড়া মহল্লাতে বাড়ি করে বসবাস করতেন। নিহত মোজাম্মেলের ছেলে মিঠুর সাথে প্রায় পাঁচ বছর আগে সাঁথিয়া উপজেলা আফরা গ্রামের আব্দুস সালামের মেয়ে রুমি খাতুনের বিয়ে হয়।

নিহতের স্ত্রী আজেদা বেগম জানান,ঘটনার দিন(রোববার)আমার ছেলে মিঠু তার ছেলেকে অর্থাৎ আমার নাতিকে ফুসকা খাওয়ার জন্য আমার কাছে ১০০ টাকা দিয়ে বাহিরে কাজে চলে যান। এটা আমার বৌমা রুমি খাতুন সহ্য করতে না পেয়ে আমাদের সাথে ঝগড়া করেন। বাগবিতন্ডার এক পর্যায়ে বৌমা রুমি ঘরের দরজা বন্ধ করে দিয়ে চাপদা ও বটি দিয়ে আমার স্বামীকে এলোপাতাড়ি কুপাতে থাকেন।এ সময় তার পেটের ভূড়ি বের হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে রাজশাহী মেডিকেলে ভর্তি  করা হলে সোমবার(১সেপ্টেম্বর)ভোড় রাত ৩টার দিকে তিনি মারা যান।এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ রাজশাহী থেকে বাড়ি আসেনি।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে নিহতের পুত্রবধূ রুমি খাতুনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host