1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৪৫ সময় দর্শন

পাবনার ফরিদপুরে সাঁকো পার হতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে একটি ডোবা থেকে তাদের মধ্যে উদ্ধার করা হয়।

মৃত দুই শিশু হলো, উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের রজব মন্ডল এর ছেলে জিয়ারুল (৩) ও একই গ্রামের মাকসুদুল ইসলামের মেয়ে জমিরন (২)। সম্পর্কে তারা আপন চাচাতো ভাইবোন। ফরিদপুর সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জমিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

খাগরবাড়িয়া গ্রামের ব্যবসায়ী রাজু আহমেদ সরকার জানান, গ্রামের মধ্য দিয়ে একটি ছোট ডোবা আছে। দুপুরের কোনো এক সময় বাড়ির পাশে ওই ডোবার উপর থাকা সাঁকো পার হওয়ার সময় দুই ভাইবোন পানিতে পড়ে যায়।

অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে দুই শিশুর মরদেহ ভেসে উঠলে তাদের উদ্ধার করে স্বজন ও স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, ছোট ছোট ছেলেমেয়ে। সাঁতার জানে না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের অসচেতনতায় এমন দুর্ঘটনা। তাই যাদের বাড়িতে ছোট শিশু আছে তাদের আরো সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host