1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ১১ হিন্দু ধর্মাবলম্বী

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১০৮ সময় দর্শন

নীলফামারীর সৈয়দপুরে জামায়াত ইসলামীর কর্মিসভায় অংশ নিয়ে ১১ জন সনাতন ধর্মাবলম্বী দলটিতে যোগদান করেছেন। গত ৩০ আগস্ট শনিবার রাতে উপজেলার বাঙালিপুর ইউনিয়নে আয়োজিত ওই সভায় যোগদানকৃতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়।

জানা গেছে, দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে বাঙালিপুর ইউনিয়নে সনাতন জনগোষ্ঠীর মধ্যে দলীয় প্রচারণা চালান জামায়াতের নেতাকর্মীরা। এ সময় ১১ জন সনাতন ধর্মাবলম্বী জামায়াতের সদস্য ফরম পূরণ করে দলটির প্রতি সমর্থন জানান।

জামায়াতে যোগদানকারীরা হলেন শ্রী বিসনু, প্রশান্ত পাল, শ্রী ধীমন, শ্রী বিপ্লব কুমার, শ্রী সুশান্ত, অনিমেষ, দীপক, ঋষিকেষ, জয়দেব, অরুণ রায়, শ্রী মনোরঞ্জ প্রমুখ।

জামায়াতে ইসলামীর রাজনীতির প্রতি সমর্থন জানানো শ্রী বিপ্লব কুমার জানান, জামায়াতে বলা আছে আল্লারহ আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই আইন যদি বাস্তবায়ন হয় তবে কোন চুরি, রাহাজানি, চাঁদাবাজি থাকবে না। জামায়াত সেই কাজটা করতে চায়। এরকম শাসন চলে আসলে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই শান্তিতে থাকবে পারবো। তাই আগামী নির্বাচনে আমরা জামায়াতের পাশে থাকবো।

শ্রী বিসনু নামের অপর একজন বলেন, আমাদের ইউনিয়নে বহু দিনের জমি সংক্রান্ত ঝামেলা মিটিয়েছেন স্থানীয় জামায়াতের নেতারা। বিগত সরকারের আমলে অনেক নেতার কাছে গেছি, টাকাও খরচ করেছি, কিন্তু কোনো সমাধান পাইনি। দলটির নেতাদের ন্যায়বিচার দেখে মুগ্ধ হয়ে জামায়াতে যোগদান করেছি।

ওই কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াত সেক্রেটারি অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলহাজ মাযহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য রেজওয়ানুল হাসান, বাঙালিপুর ইউনিয়ন জামায়াতের আমির জয়নাল আবেদীন প্রমুখ।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host