1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

চাটমোহরে ভোক্তা অধিকারের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে জরিমানা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৮২ সময় দর্শন

পাবনার চাটমোহরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নকল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, সিগারেট ও সয়াবিন তেলের ভাউচার ছাড়া বিক্রি এবং প্রতারণামূলক চিকিৎসা সেবার দায়ে একাধিক প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার হান্ডিয়াল বাজারে পরিচালিত অভিযানে সিদ্ধিশ্বরী ভান্ডারের মালিক সুব্রত স্টোরকে সিগারেট ও সয়াবিন তেল ভাউচার ছাড়া অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

রিন্টু স্টোরকে প্রাণের নকল রোবো ও জুস বিক্রির অপরাধে ৪০ হাজার টাকা এবং খন্দকার সন্সকে নকল খাদ্যপণ্য, পচা খেজুর ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান থেকে তিন প্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি সত্ত্বেও মূল্য তালিকা ও ভাউচার প্রদর্শন না করায় আরও দুই দোকানিকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

অভিযানকালে ডাক্তার না হয়েও প্রতারণামূলকভাবে চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে মো. আনিছুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host