1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৯৯ সময় দর্শন

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঈশ্বরদী উপজেলা সাধারণ সম্পাদক খোন্দকার মোহাম্মদ আরমান উদ্দিনকে (২৮) দুই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আরমান উদ্দিন পৌরসভার পূর্ব টেংরি এলাকার বাসিন্দা মৃত জামাল উদ্দিনের ছেলে।

শনিবার (২৩ আগস্ট) সকালে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নুর সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলা মামলার তদন্তে আরমানকে আসামি হিসেবে চিহ্নিত করা হয়। ঈশ্বরদী থানায় দায়ের হওয়া মামলায় (নং–১০ এবং নং–১২) তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার এড়াতে আরমান দীর্ঘদিন চাঁদপুর জেলায় আত্মগোপনে ছিলেন। সেখানে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে কাজ করছিলেন। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করার পর বুধবার (২০ আগস্ট) ঈশ্বরদী থানা পুলিশ চাঁদপুর থেকে তাকে গ্রেপ্তার করে।

পরে তাকে ঈশ্বরদীতে এনে থানায় রাখা হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আ স ম আব্দুন নুর বলেন, ‘গ্রেপ্তারকৃত আরমান ঈশ্বরদীতে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।’

উল্লেখ্য, ছাত্রলীগের সাধারণ সম্পাদক খোন্দকার আরমানের বিরুদ্ধে সরকারি কলেজের অধ্যক্ষকে মারধর, বিভিন্ন স্থানে লুটপাট, মারপিটের একাধিক অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host