1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

চাটমোহরে ভেজাল দুধ কাণ্ডে কৃষক দল নেতা বহিষ্কার

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৬৯ সময় দর্শন

সয়াবিন তেল, জেলি ও ডিটারজেন্ট পাউডার মিশিয়ে দুধ তৈরির অভিযোগে কৃষক দল নেতা মো. আব্দুল মমিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে চাটমোহর উপজেলা কৃষকদলের আহ্বায়ক লিটন বিশ্বাস ও সদস্য সচিব আজাদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কারপত্রে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিলচলন ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মমিনকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হলো।

গত ১৮ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিলচলন ইউনিয়নের নটাবাড়ীয়া গ্রামে মো. আব্দুল মমিনের দুধের মিলে ৭০০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়। এ সময় কারখানা থেকে কেমিক্যাল, জেলি, ডিটারজেন্ট গুঁড়া, নিম্নমানের তেল, ব্লেন্ডার মেশিন, গ্যাস সিলিন্ডার ও চুলাও উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মমিন হোসেন পালিয়ে যান।

পরে ২০ আগস্ট দ্বিতীয় দফা অভিযানে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মমিন হোসেন ভেজাল দুধ তৈরি করে আসছিলেন। তারা বলেন, এই ঘটনায় শুধু জরিমানা নয়, তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া প্রয়োজন।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host