1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকারের উপর: নিহত ৪ জনের পরিচয় মিলেছে

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১২৯ সময় দর্শন

কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের ৪ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), ছেলে আবুল হাশেম (৫০) এবং আবুল কাশেম (৪৫)। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম। 

শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে একটি কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকারের উপর পড়ে এই হতাহতের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে চৌয়ারাবাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানিয়েছে, পদুয়ার বাজার ইউটার্নে একটি যাত্রীবাহী বাস উল্টো পথে এসে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই কাভার্ডভ্যান ওই বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় সেটি একটি প্রাইভেটকার ও সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চার আরোহী নিহত হন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

সূত্র: চ্যানের টুয়েন্টিফোর

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host